1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ কোম্পানীগঞ্জে শিক্ষার্থী বলাৎকারের চেষ্টায় বৃদ্ধ আটক

বেতাগীতে ঈদের নামাজ চলাকালে রক্তক্ষয়ী হামলার অভিযোগ, আহত ৫

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

বেতাগী বরগুন প্রতিনিধি:বরগুনার বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ঈদ-উল-আজহার জামাত চলাকালে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ৫ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে পান্না হাওলাদার বাড়ির জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।আহতরা হলেন— রাকিব খান (২০), পিতা- খায়রুল খান; নজরুল খান (৫০), পিতা- মৃত হাকিম খান; নাজমুল খান (২০), পিতা- নজরুল খান; খায়রুল খান (৫৫), পিতা- মৃত হাকিম খান এবং শামীমা নাসরিন (৪০), পিতা- মৃত আব্দুল ওয়াহেদ মৃধা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঈদের দিন সকালে মুসল্লিরা যখন নামাজে ব্যস্ত ছিলেন, তখন পূর্ব পরিকল্পিতভাবে একদল যুবক হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।অভিযুক্তদের মধ্যে রয়েছেন— নাহিয়ান (২৫), পিতা- নুরুল ইসলাম পান্না; সালমান সিদ্দিকী (২১), পিতা- সিদ্দিকুর রহমান; মোঃ মুন্না (২৬), পিতা- জলিলুর রহমান; মোহাম্মদ ইমরান (২৩), পিতা- জলিলুর রহমান; মোঃ শিহাব (২১), পিতা- মোঃ শহিদ হাওলাদার; মোঃ এনামুল হক (২৫), পিতা- মোঃ আলো হাওলাদারসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি।ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র, ছুরি ও চাপাতি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে মসজিদ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুসল্লিদের মধ্যে চরম ভীতির সৃষ্টি হয়। হামলায় আহতরা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন ও ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করেন।পরে বেতাগী থানায় খবর দেওয়া হলে ওসির নির্দেশে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ আহতদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী , বখাটে ও মাদক ব্যক্তির সাথে সম্পৃক্ত তাই এলাকার সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।এ বিষয়ে ভুক্তভোগী শামীমা নাসরিন বেতাগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...