1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬ যৌ_তু_কের দাবীতে গৃহবধুকে শ্বা’স’রো’ধে হ’ত্যা, পালি*য়েছে শ্বশুরবাড়ির লোকজন বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার

বেতাগীর শিশুদের বিনোদন স্পট ইউএনও শিশুকুঞ্জ ঝিমিয়ে পড়েছে, সংস্কারে গড়িমসি

  • আপলোডের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

লিটন কুমার ঢালী, বেতাগী (বরগুনা):বরগুনার বেতাগী উপজেলার শিশু-কিশোরদের এক সময়ের একমাত্র জনপ্রিয় বিনোদন কেন্দ্র “ইউএনও শিশুকুঞ্জ” এখন অনেকটাই ঝিমিয়ে পড়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব, শিশুদের রাইডসের সংখ্যা কম থাকা এবং পর্যাপ্ত পরিচর্যার অভাবে শিশুদের পদচারণা দিন দিন কমে যাচ্ছে। ফলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে হতাশা বিরাজ করছে। সরেজমিনে দেখা গেছে, বিনোদন ও মানসিক বিকাশের কথা চিন্তা করে নির্মাণ করা হয় বেতাগী পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা উপজেলা পরিষদ পুকুরের পূর্বপাশে শিশুকুঞ্জটি। গত ১৪/১১/২০২৪ খ্রি. তারিখ বরগুনা জেলা প্রশাসক মো. শফিউল আলম ‘ইউএনও শিশুকুঞ্জটি উদ্বোধন করেন। উদ্বোধনের প্রথম কয়েকমাস যাবত বিকেল হলেই শিশুদের হাসি-আনন্দে মুখর থাকত পুরো এলাকা। বিভিন্ন রাইড, দোলনা ও খেলাধুলার সরঞ্জামে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু শিশুদের ভালো কোন রাইডস নচদা থাকার কারণে শিশুদের উপস্থিতি কমে গেছে বলে দাবি করেন অভিভাবকরা। বর্তমানে অধিকাংশ সরঞ্জাম নষ্ট হয়ে পড়ে আছে। কোথাও মরিচা ধরেছে, কোথাও আবার ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।শিশুকুঞ্জে শিশু ঘুরতে আসা বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপুল হাওলাদার বলেন,’ দীর্ঘদিন ধরে পার্কটিতে ভালো ভালো রাইড না থাকার কারণে শিশুদের আগ্রহ কমে গেছে। অনেক অভিভাবক নিরাপত্তার অভাবে সন্তানদের সেখানে নিয়ে যেতে চান না। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থাও না থাকায় পরিবেশ অনেকটা নির্জন হয়ে পড়ে।তবে কোন পত্রিকার নাম না প্রকাশের শর্তে একাধিক শিশুদের অভিভাবক বলেন, বেতাগী পৌরশহরের একমাত্র শিশুদের বিনোদন কেন্দ্র ইউএনও শিশুকুঞ্জ প্রশাসনের গড়িমসির কারণে সংস্কারের কোন উদ্যোগ নেই। ইউএনও শিশুকুঞ্জের তত্ত্বাবধায়ককারী মো. ফয়সাল আহমেদ বলেন,’ প্রবেশ মূল্য দশ টাকা করা হয়েছে, কিন্তু শিশু রাইড কম থাকার কারণে উপস্থিতি কমে গেছে। তবে এব্যাপারে ইউএনও মহোদয়ের সাথে কথা বলেছি, সমাধানের আশ্বাস দিয়েছেন। অভিভাবকদের দাবি, দ্রুত শিশুকুঞ্জটি সংস্কার করে নতুন খেলাধুলার উপকরণ স্থাপন করা হলে শিশুদের জন্য আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। একই সঙ্গে পার্কটিতে নিয়মিত পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হোসেন বলেন, শিশুকুঞ্জটির বর্তমান অবস্থা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে। দ্রুত সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তারা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...