1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬ যৌ_তু_কের দাবীতে গৃহবধুকে শ্বা’স’রো’ধে হ’ত্যা, পালি*য়েছে শ্বশুরবাড়ির লোকজন বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার

ধামরাইয়ে বাথুলি হতে আনন্দন বাজার সড়ক যেন জলাশয় চরম ভোগান্তিতে গার্মেন্টস কর্মী ও শিক্ষার্থীরা

  • আপলোডের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি থেকে আনন্দ নগর বাজার পর্যন্ত সড়কটি এখন সাধারণ মানুষের জন্য এক চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকা এবং আংশিক কাজ করে ফেলে রাখায় সামান্য বৃষ্টিতেই সড়কটির বাকি ২ কিলোমিটার অংশ যেন একেকটি ছোটখাটো জলাশয়ে পরিণত হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে এই অঞ্চলের বিপুলসংখ্যক পোশাক কারখানার (গার্মেন্টস) শ্রমিক ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন এই রাস্তা ব্যবহার করতে বাধ্য হন। সড়কটির বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী ও শিশু শিক্ষার্থীরা। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান পানি ও কাদা জমে যায়, যার ফলে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।পোশাক কারখানায় কর্মরত স্থানীয় কয়েকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের প্রতিদিন সময়মতো কারখানায় পৌঁছাতে হয়। কিন্তু এই ২ কিলোমিটার রাস্তার যে নাজেহাল দশা, তাতে সামান্য বৃষ্টি হলেই হেঁটে যাওয়ারও উপায় থাকে না। কাদা-পানিতে জামাকাপড় নষ্ট হয়ে যায়, কারখানায় পৌঁছাতে দেরি হলে হাজিরা কাটা যায়। আমাদের এই কষ্ট দেখার কেউ নেই।”একই চিত্র স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ক্ষেত্রেও। কাদা-পানি মাড়িয়ে জুতো হাতে নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। অনেক সময় রিকশা বা ভ্যান উল্টে বই-খাতা ভিজিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে তারা।এলাকাবাসীর অভিযোগ, সড়কটির কিছু অংশের কাজ করা হলেও রহস্যজনক কারণে বাকি ২ কিলোমিটার অংশ এভাবে ফেলে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানানো সত্ত্বেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় স্থানীয় জনগণের ক্ষোভ দিন দিন বাড়ছে।দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং বাথুলি-আনন্দন নগর বাজার সড়কটির বাকি ২ কিলোমিটার অংশের সংস্কার কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...