1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে ৮৮ ব্যাচের বন্ধুদের আয়োজনে মোস্তাফিজুর রহমান কিরু’র স্মরণে শোকসভা শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন বরগুনার চার গণমাধ্যম কর্মিকে মামলা থেকে অব্যাহতি বেগমগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ‘চিহ্নিত’ মাদক কারবারি শিপন গ্রেফতার উপকূলে টানা বর্ষণে কৃষকের স্বপ্ন পানির নিচে! কোম্পানীগঞ্জে মোবাইল কোর্ট অভিযানের সময় হামলা, ৫ জন আহত হারানো বিজ্ঞপ্তি নিখোঁজের ২২ দিন পর সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ শীঘ্রই ঝালকাঠি জেলা বিএনপি ঢেলে সাজানো হবে: রফিকুল ইসলাম জামাল এমপি মানিকগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বেতাগীতে পৃথক অভিযানে ইয়াবাসহ যুবক ও রাজনৈতিক বিশেষ মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

বরগুনার বেতাগী উপজেলায় পৃথক দুইটি অভিযানে ইয়াবাসহ এক যুবক এবং রাজনৈতিক বিশেষ মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় ও তার আশপাশের সময়ে পরিচালিত এসব অভিযানে পুলিশ মাদক ও আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতার পরিচয় দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বেতাগী থানার বিশেষ দহল টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের উত্তর বেতাগী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সাবমীন শিকদার সানাউল (২০) নামের এক যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। তিনি উত্তর বেতাগী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ২ নম্বর বেতাগী সদর ইউনিয়নের আওতাভুক্ত। গ্রেপ্তারকৃত সানাউলের পিতা মোঃ নাজমুল শিকদার।

পরে তার দেহ তল্লাশি চালিয়ে সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় সানাউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ১০(ক) ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

এদিকে একই দিনে বেতাগী উপজেলায় রাজনৈতিক বিশেষ মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হারুন অর রশিদ ওরফে সোনা মোল্লা (৫৩)। তিনি বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর কাজিরাবাদের ৯ নম্বর ওয়ার্ডের আয়লা চান্দখালী মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তার পিতা একরাম আলী মোল্লা।

পুলিশ জানায়, হারুন অর রশিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি রাজনৈতিক বিশেষ মামলা রয়েছে। মামলা নং ৭ অনুযায়ী তাকে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে মামলাটি তদন্তাধীন ছিল এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এ বিষয়ে বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যায় উত্তর বেতাগী এলাকা থেকে সানাউল নামের এক যুবককে সাত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক বিশেষ মামলায় হারুন অর রশিদ ওরফে সোনা মোল্লাকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য ও অপরাধ দমনে বেতাগী থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...