1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাটুরিয়ায় স্ত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা বেতাগীতে ঝুঁকিপুর্ন ভবনে চলছে শ্রেণির পাঠদান অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে সফল হবে না শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবহেলায় ভাগাড়ে পরিণত তেতুলবাড়িয়া খেয়াঘাট, দুর্ভোগে শত শত যাত্রী চৌমুহনীতে মধ্যরাতে গুলির ঘটনা, বিএনপি নেতাসহ আহত দুই নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটনের বিক্রয়কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য ১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উখিয়া উপজেলার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র উদ্যোগে সুসজ্জিত ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন

‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার অনমনীয় অবস্থান স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনমনীয় অবস্থান ছিল। তাই জাতির ইতিহাসে তার অবদানের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সোমবার (১ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের সুস্থতা কামনা করে গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, “অপরিসীম ত্যাগ, সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রগঠনে সারাজীবন ভূমিকা রেখেছেন।’’

আজহার অভিযোগ করেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি রেখে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করেছে বিগত সরকার। যা তাকে মৃত্যুঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। পর্যাপ্ত ও যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার ক্রমাবনতি হয়েছে।

তিনিবলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি পাওয়ায় আমি এবং দেশের মজলুম মানুষ মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছি।

ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক উত্তরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের এই সন্ধিক্ষণে দেশবাসী প্রত্যাশা করে— তিনি জাতির পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন। এ সংকটময় মুহূর্তে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করি। আল্লাহ তাকে ও তার পরিবারকে হেফাজত করুন।

বিবৃতিতে জামায়াতের এই নায়েবে আমির খালেদা জিয়ার পরিবার-পরিজন ও দলের নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান। একইসঙ্গে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...